BANGLA, Blog

ত্বকের ধরন অনুযায়ী ঘরোয়া মাস্ক

Nature Beauty

সময় স্বল্পতার কারণে বেসিক স্কিন কেয়ারে বলতে গেলে অনেকটাই আমাদের কেমিক্যাল বেজড ফর্মুলেশনের ওপর নির্ভর হতে হয় । কেমিক্যাল এর নাম শুনলেই আমাদের মনে হয় সব ধরনের কেমিক্যাল ই ক্ষতিকারক। বিষয়টি সঠিক নয়। ধরুন আপনি কোন প্রোডাক্ট দাম দিয়ে কিনছেন, সেটি যদি একদম ‘র‘ ফর্মে থাকে তাহলে তার স্থায়ীত্বকাল খুব কম সময়ের হয়ে থাকে। কিন্তু সেই একই প্রোডাক্ট যদি স্কিন ফ্রেন্ডলি ইনগ্রেডিয়েন্ট দিয়ে ফর্মুলেট করা হয়, তাহলে সেটি স্কিনে ইফেক্টিভলি কাজ করে।

আবার অনেকেই আছেন কোন কিছু না দেখেই যে কোন ধরনের প্রোডাক্ট ব্যবহার শুরু করেন।  এতে স্কিনে এলার্জি, স্কিন ইরিটেশন এর মতো সমস্যা দেখা যায়। ত্বকের সাথে সেই প্রোডাক্টের মানিয়ে যাওয়ার একটা বিষয় থাকে।

এই রকম কনফিউশন দূর করতে চাইলে ঘরোয়া উপায়ে ন্যাচারাল কিছু ফেস প্যাক ব্যবহার করতে পারেন। যেমন-

১. শুষ্ক ত্বকের জন্য

১/২ পাকা অ্যাভোকাডো ম্যাশ করুন। ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ টক দই মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে ১৫–২০ মিনিট রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
অ্যাভোকাডো ও মধু ময়েশ্চারাইজ করে, এবং দই ত্বককে মসৃণ রাখে।

 

২. তৈলাক্ত ত্বকের জন্য

তৈলাক্ত ত্বকের জন্য অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ এবং পোরস পরিষ্কার রাখা জরুরি।

১ টেবিল চামচ মুলতানি মাটি (ফুলার্স আর্থ), ১ চা চামচ অ্যালোভেরা জেল এবং ২–৩ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট পর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। ক্লে তেল শোষণ করে, টি ট্রি অয়েল ব্রণ প্রতিরোধ করে, এবং অ্যালোভেরা স্কিন ইরিটেশন কমায়।

 

৩. কম্বিনেশন স্কিনের জন্য

কম্বিনেশন স্কিনের জন্য হাইড্রেশন এবং তেল নিয়ন্ত্রণ দুটিই জরুরি। ২ টেবিল চামচ ওটমিল গুঁড়ো করুন। ১ টেবিল চামচ মধু এবং ১ টেবিল চামচ টমেটো জুস মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। এরপর হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ওটমিল স্কিন এক্সফোলিয়েট করে, মধু ময়েশ্চারাইজ করে, এবং টমেটো জুস টি-জোনের এক্সেস অয়েল প্রোডাকশন ব্যালেন্স করে।

 

৪. সেনসিটিভ স্কিনের জন্য

প্রথমে ১/২ পাকা কলা ম্যাশ করুন।এরপর  ১ টেবিল চামচ ওটমিল এবং ১ টেবিল চামচ দুধ মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১০–১৫ মিনিট রেখে দিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। কলা এবং দুধ স্কিন সফট করে এবং ওটমিল স্কিন ইরিটেশন কমায়।

 

৫. নরমাল স্কিনের জন্য

১ টেবিল চামচ বেসনে এক চিমটি হলুদ মিশিয়ে নিন। এরপর গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগিয়ে ১৫ মিনিট শুকাতে দিন। হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। হলুদ ত্বককে উজ্জ্বল করে, বেসন এক্সফোলিয়েট করে, এবং গোলাপজল স্কিন হাইড্রেট করে।

 

৬. একনি প্রোন স্কিন

একনি প্রোন স্কিনের জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান ব্যবহার করুন।

যেমন – ১ টেবিল চামচ নিমের রস, ১/২ চা চামচ হলুদ, এবং ১ টেবিল চামচ মধু মিশিয়ে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন। ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিম এবং হলুদ ব্রণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া দূর করে এবং স্কিন ইরিটেশন কমিয়ে আনতে সাহায্য করে।

ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নিন। প্যাক বেশি সময় ধরে রাখবেন না। স্কিন টাইপ অনুযায়ী ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ত্বকের ধরন অনুযায়ী এই ধরনের প্যাক সপ্তাহে ১–২ বার ব্যবহার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *